মাওলানা সা’দ সম্পর্কে মজলিসুল উলামার ২০২৪ সালের ফাতওয়া

নিম্নলিখিত ফাতওয়াটি মজলিসুল উলামা সাউথ আফ্রিকা কর্তৃক ২০২৪ সালের ৪ঠা সেপ্টেম্বর জারি করা হয়েছে, যা মাওলানা সা’দের এমন একটি বক্তব্যের বিষয়ে যেখানে দাবি করা হয়েছে যে আমাদের ঈমান আম্বিয়া, সাহাবা ও ফেরেশতাদের চেয়েও উত্তম

আমরা স্বীকার করি যে, মজলিসুল উলামা তাদের লেখনীতে ‘কঠোর’ বলে পরিচিত। মজলিসুল উলামার অধিকাংশ প্রকাশনা একজনমাত্র ব্যক্তি, অর্থাৎ মাওলানা আহমদ সাদেক দেসাই-এর দ্বারা রচিত হয়, যদিও শুনতে মনে হয় এটি উলামাদের একটি দলের কাজ। তাঁর লেখার ধরন নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও, মুফতি ইব্রাহিম দেসাই মজলিসুল উলামার প্রতি সমর্থন প্রকাশ করেছেন

প্রশ্ন

নিজামুদ্দীন তাবলীগ জামাআত দলের মৌলভি সা’দ তাঁর বয়ানে বলেছেন যে, “আমাদের ঈমান আম্বিয়া, সাহাবা ও মালাইকা সকলের সম্মিলিত ঈমানের চেয়েও বড়/উত্তম।” অধিকাংশ মুসলিমের কাছে এই দাবি হতবাক করার মতো। মৌলভি সা’দের দাবিতে কি কোনো বৈধতা রয়েছে? তাঁর বক্তব্যকে যথাযথ প্রসঙ্গসহ বোঝার জন্য অডিও ক্লিপটি শুনে নিন।

উত্তর

অনেকে আমাদের কাছে মৌলভি সা’দের বহু আপাত বিভ্রান্তিকর, বাতিল, এমনকি কুফরী বক্তব্য সম্পর্কে লিখে আসছেন। দুই তাবলীগী পক্ষের মধ্যকার এই ঘৃণ্য দ্বন্দ্বে জড়ানোর কোনো অভিপ্রায় আমাদের ছিল না। যাহোক, প্রশ্নে উল্লিখিত তাঁর বক্তব্য আমরা এখন স্বকর্ণে শুনেছি বিধায়, অজ্ঞ মুসলিমদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহ-এর সরল পথ থেকে বিচ্যুত হওয়া থেকে রক্ষা করার লক্ষ্যে মন্তব্য করা আমাদের উপর অপরিহার্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আকীদার সাথে সম্পর্কিত।

মৌলভি সা’দ যে দাবি করেছেন, তা কুফরীর শামিল। তাঁর এই জঘন্য মতকে একটি সহীহ হাদিসের উপর প্রতিষ্ঠিত বলে দাবি করে তা প্রমাণ করার প্রচেষ্টা সম্পূর্ণ স্পষ্টভাবে ও হাস্যকরভাবে বাতিল, মিথ্যা ও ঘৃণ্য। যে হাদিসটিকে তিনি তাঁর কুফরী মতের ভিত্তি হিসেবে উপস্থাপনের ব্যর্থ চেষ্টা করেছেন, তা বোঝার ক্ষেত্রে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।

এই অত্যন্ত সহজ বিষয়টি বুঝতে মেধা ও জ্ঞানের প্রয়োজন নেই, অর্থাৎ, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আগমনকাল থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির ঈমান কখনোই সর্বনিম্ন মর্যাদাসম্পন্ন সাহাবীর ঈমানের চেয়ে উত্তম হতে পারে না, আম্বিয়া (আলাইহিমুস সালাম)-এর কথা তো দূরের কথা।

যিনি এই কুফরী আবর্জনা প্রচার করেন, এক্ষেত্রে সা’দ, তিনি একজন মুদ্বিল (দ্বীনের নামে বিভ্রান্তকারী)।

এ বিষয়ে তাঁর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি এক ভয়াবহ বিচ্যুতির দৃষ্টান্ত, যা তাঁর অনুসারীদের ঈমানকে বিপন্ন করে তোলে। তিনি ইবলিসের ফাঁদে পতিত হয়েছেন। এই ধরনের আবর্জনাসম কুফর প্রচারে কাউকে উদ্বুদ্ধ করার সামর্থ্য একমাত্র ইবলিসেরই আছে। নিজের ব্যক্তিগত তাবলীগ ধারণা ও পদ্ধতিকে প্রচার করার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), আম্বিয়া ও সাহাবাদের ঈমানকে হেয় প্রতিপন্ন করার কী প্রয়োজন সা’দ দেখতে পান? যে পদ্ধতির গ্রহণযোগ্যতা আম্বিয়া ও সাহাবাদের

হেয় করার উপর নির্ভরশীল, তা ইবলিসের একটি ফাঁদ।

তাঁর নিজ মুখ থেকে উদগীরিত এসব বাক্য শোনার পর, আমরা এখন মনে করি যে মৌলভি সা’দের বিরুদ্ধে আনীত অসংখ্য অভিযোগ পরীক্ষা, বিশ্লেষণ ও মন্তব্য করা আবশ্যক।

আল্লাহ তা’আলা এই উম্মাহকে মুদ্বিলীনদের ফাঁদ ও বিষদাঁত থেকে রক্ষা করুন।

আমরা ফাসিকদের ঈমান কি শ্রেষ্ঠ_04092024_240904_133400ডাউনলোড